সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরের রাজনগরে হামলা সংঘর্ষ ॥ ৩ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শহরের রাজনগরে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের ২জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং ১জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা জানায়, রাজনগরে আকবর আলী ও তার চাচাত ভাই মর্তুজ আলী, সানু মিয়ার মধ্যে রেলওয়ের   একটি লিজকৃত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে আদালতে মামলা মোকদ্দমা চলছিল। সম্প্রতি আদালত থেকে বিরোধপূর্ন জায়গাটি আকবর আলীকে সমজিয়ে দেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়। এদিকে গতকাল দুপুরে প্রতিপক্ষের লোকজন আকবর আলীর উপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আকবর আলীর ডান হাতের ২টি আঙ্গুল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহত আকবর আলীকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। সংঘর্ষে আহত আকবর আলী স্ত্রী আবেদা খাঁতুন ও এনামুল হককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com