মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে ফেইসবুকে আলোচিত ছাত্রনেতা শামীম আর নেই

  • আপডেট টাইম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪
  • ৫৩০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ফেইসবুকে আলোচিত ক্যান্সার আক্রান্ত কোরানের হাফেজ শামীম আহম্মদ আর নেই। তিনি শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডলস্থ নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না —- রাজিউন)। তার বয়স হয়েছিল ২২ বছর। তিনি দুরারোগ্য রেকটাম ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বিগত জুন মাসে ফেইসবুক বন্ধু ফকির আমিন তার চিকিৎসা  সহায়তা নিয়ে একটি স্ট্যাটাস দিলে সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ৩ মাসে তার চিকিৎসা তহবিলে বিপুল টাকা জমা করেন সারা বিশ্বের ফেইসবুক বন্ধু। চলতি বছরের ৩ সেপ্টেম্বর শামীম ও তার বাবা আহম্মদাবাদ ইউপি সদস্য আইয়ুব আলীকে নিয়ে এ প্রতিনিধি ভারতের টাটা মেডিকেল সেন্টারে যান চিকিৎসার জন্য। সেখানকার বিশেষজ্ঞ ডাক্তাররা ২৩ দিন চিকিৎসা কাজ সমাপ্ত করে অসুস্থ শামীমকে ‘কেমো থেরাপি’ প্রয়োগের সিদ্ধান্ত দেন। ২৬ সেপ্টেম্বর শামীমকে পুনরায় দেশে এনে ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। গত শনিবার শামীম অকালে মৃত্যুকে বরণ করে নেন। গতকাল রবিবার সকাল ১১ টায় আমুরোড ঈদগাহ ময়দানে তার বিশাল জানাজার নামাজ অনুষ্টিত হয়। জানাজার পুর্বে সাংবাদিক নুরুল আমিনের পরিচালনায় অনুষ্টিত শোক সভায় আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, সাবেক চেয়ারম্যান আঃ লতিব, গোগাউড়া মাদ্রাসার সুপার মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, আমুরোড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলা উদ্দিন, উপজেলা ছাত্রসেনা সভাপিত হাফিজ তালুকদার প্রমুখ বক্তৃতা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com