মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এমপি মজিদ খানের সাথে জিসিএস পুরস্কার বিজয়ী আজিজার সাক্ষাৎ

  • আপডেট টাইম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪
  • ৪৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাষ্ট্র ভিত্তিক শিশু স্বাস্থ্য বিষয়ক গ্লোবাল চাইল্ড সার্ভিস পুরষ্কার বিজয়ী আজমিরীঞ্জের শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মী আজিজা বেগম গতকাল রাত ৯ টায় এমপি মজিদ খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ সিরাজুল হক, জিপি এডঃ মোঃ আফিল উদ্দিন, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তজমুল হক চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য নজমুল হাসান। সাক্ষাতকালে এমপি মজিদ খান সম্প্রতি আজিজা বেগমের যুক্তরাষ্ট্র হতে পুরষ্কার পাওয়ার বিস্তারিত অবহিত হন এবং ভূয়সী প্রশংসা করেন। এমপি মজিদ খান আশাবাদ ব্যক্ত করে আজিজা বেগমের দৃষ্টান্ত অনুসরণ করে সকলেই যার যার অবস্থান থেকে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। উল্লেখ্য যে, আজিজা বেগম তার কর্মস্থলে সফল ভাবে ১০০০ এর অধিক ডেলিভারী সম্পন্ন করেছেন। এছাড়াও গর্ভবতী সেবা, প্রসব পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা, সাধারণ স্বাস্থ্য সেবায় অসামান্য সাফল্য দেখিয়েছেন। এর স্বীকৃতি স্বরূপ বিগত ১১ নভেম্বর নিউইয়র্কের হোটেল প্লাজায় জিসিএস প্রধান সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com