রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

ঢাকা পাইওনিয়ার লীগে অংশ গ্রহনে সিলেটের লন্ডন টাইগার এর পক্ষে খেলোয়াড় বাছাই দ্বিতীয় পর্ব সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪
  • ৪২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা পাইওনিয়ার ফুটবল লীগে অংশ গ্রহনকারী দল সিলেটের লন্ডন টাইগার দলের পক্ষে  খেলোয়াড় বাছাই প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব গত শুক্রবার বিকালে সিলেটে সম্পন্ন হয়েছে। উক্ত প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৩০ জন প্রতিযোগি অংশ গ্রহন করে। এরমধ্যে ১৫ জন অনুর্ধ্ব ১৬ বছর বয়সের খেলোয়াড়দেরকে বাছাই করা হয়েছে। এরমধ্যে নবীগঞ্জ উপজেলার ৮ জন খেলোয়াড় বাছাই তালিকায় উর্ত্তীণ হয়েছে। গুমগুমিয়া গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী মোঃ জিলু মিয়ার পৃষ্টপোষকতায় ও প্রজেক্ট ম্যানেজার মোঃ সিরাজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত খেলায় বাছাই পর্বে সার্বিক দায়িত্ব পালন করেন প্রশিক্ষক শাকিল আহমদ। নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের গুমগুমিয়া ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় নবীগঞ্জ থেকে খেলোয়াড়রা বাছাই পর্বে অংশ গ্রহন করেন। চলতি সপ্তাহে বাছাইকৃতদের ঢাকায় নিয়ে মেডিকেল চেকআপসহ তৃতীয় বাছাই পর্বে প্রতিযোগিতা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে। ওই পর্বে যারা উর্ত্তীণ হবে তাদেরকে নিয়ে লন্ডনস্থ টাইগার সিলেট’র অনুর্ধ্ব ১৬ বছর বয়সের খেলোয়ার দল ঢাকা পাইওনিয়ার লীগে অংশ গ্রহন করবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com