রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

গজনাইপুর গ্রামের প্রতিক্ষের হামলায় ২ ব্যক্তি গুরুতর আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের গজাইনগর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ২ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় লোকমান হোসেন (৩২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত জুনাইদ মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হাসপাতালের জরুরী বিভাগের রেজিষ্টারে ইনজুরী নোট নিয়ে কর্তব্যরত ডাক্তারের সাথে আহতদের স্বজনদের বাকবিতন্ডা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় হাসপাতালের সভা কক্ষে অবস্থানরত জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরীসহ বিএমএ’র অন্যান্য ডাক্তারগণ জরুরী বিভাগে ছুটে এসে আহতের স্বজনদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।
জানা যায়, গতকাল রাত সাড়ে ৯ টার দিকে হবিগঞ্জ শহর থেকে তারা বাড়ী ফেরার পথে একই এলাকার ইকবাল, সুমনসহ কতিপয় লোকজন লোকমান হোসেন ও জুনাইদ মিয়ার উপর হামলা চালায়। এতে তারা ২ জন গুরুতর আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com