রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মুনিম চৌধুরী বাবু এমপি জেলা জাপার সভাপতি নির্বাচিত হওয়ায় নবীগঞ্জে আনন্দ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু জেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হওয়ায় নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ শহরে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্টিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এক পথ সভায় মিলিত হয়। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদের পরিচালনায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির নব-নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ জালাল উদ্দিন খান, যুগ্ম সম্পাদক কাজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডঃ শিবলী খায়ের। এর পুর্বে জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক কর্মী সভা অনুষ্টিত হয়। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাকির আহমদ। গীতাপাঠ করেন জাতীয় পার্টি নেতা অমর দাশ গুপ্ত। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সহ-সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া, যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান মিয়া, জাতীয় পার্টি নেতা মাষ্টার নজরুল ইসলাম, নুরুল হক তুহিন, শাহজাহান আহমদ, আলিফ উদ্দিন মেম্বার, আব্দুল কাইয়ুম, মোঃ আলাউদ্দিন, লুৎফুর রহমান, ক্বারী সালাম মিয়া, আব্দুল কদ্দুস খান, নুরুজ্জামান চৌধুরী, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সহ-সভাপতি অলিদুর রহমান অলিদ, নাজমুল খান, সাধারণ সম্পাদক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া), যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, প্রচার সম্পাদক আহমদ রেজা, যুবনেতা সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় কৃষক পার্টির সাধারন সম্পাদক মাষ্টার শেখ মশির রাইয়ান, ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মতিন চৌধুরী, চৌধুরী এম এম স্বপন, নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু প্রমুখ।
সভায় প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিভিন্ন দল থেকে এরশাদের আদর্শে অনুপ্রানিত হয়ে শতাধিক নেতা কর্মী জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com