সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গ পুলিশের হাতে ডাকাত নজু গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪
  • ৬১০ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি  ॥ অবশেষে গ্রেফতার হল আন্তজেলা ডাকাতদল সদস্য ও একাধিক মামলার পলাতক আসামী নজির মিয়া ওরফে নজু (৩৫)। সে বানিয়াচঙ্গ আতুকুড়া গ্রামের সাবাস আলীর পুত্র।
সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ যাবৎ বানিয়াচঙ্গ-হবিগঞ্জ সড়কে হঠাৎ করে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চিহ্নিত ডাকাতদের গ্রেফতারে তৎপর হয়ে উঠে। বানিয়াচঙ্গ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব জানান, নজুকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গতকাল শুক্রবার দিনভর তার গতিবিধি লক্ষ্য করে পুলিশ। বিকালে এসআই আমিনুল হক ও এএসআই মনির উদ্দিনের নেতৃত্বে একদল পোষাকধারী ও সাদা পোষাকের পুলিশ নজুর বাড়ি ও সুবিদপুর বাজার এলাকাসহ চারপাশ ঘিরে রাখে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে সুবিদপুর বাজার থেকে নজু ডাকাতকে গ্রেফতার করা হয়।
ওসি (তদন্ত) বিশ্বজিৎ জানান, নজুর বিরুদ্ধে বানিয়াচঙ্গ থানার ডাকাতি মামলা নং ৯২/১১ ধারা ৩৫৯/৩৯৭, জিআর ২৬৮/১২ (বানি) ধারা ৪৫৭/৩৮০ (চুরি), জিআর ২৩৮/১৩ (বানি) ধারা ৪৫৭/৩৮০ (চুরি ও মালামাল উদ্ধার) ও সিআর ১৪১১/১৩ মামলার ওয়ারেন্ট রয়েছে। ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আরও চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসতে পারে। এলাকাবাসী স্বস্থি প্রকাশ করে জানান, নজুকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও ডাকাতদের নাম বেড়িয়ে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com