রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মহাসড়কে দূর্ঘটনায় ২ জন নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুতাং এলাকায় ২টি ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক জানান, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের ওলিপুর এলাকায় মহাসড়কে সংস্কারের কাজ চলছিল। ভোর পৌনে ৪টার দিকে সুতাং এলাকায় ঢাকামুখী একটি পাথর বোঝাই ট্রাক দাড়ানো ছিলো। এ সময় একই মুখী অপর একটি ট্রাক দ্রুতবেগে দাড়ানো ট্রাকের পেছন দিক থেকে আঘাত করে। এ সময় চলমান ট্রাকের হেলপার রাকিব হাসান রনি (১৮) ও চালক আবু বকর (৪২) ঘটনাস্থলেই প্রাণ হারান। ট্রাকের চালক আবু বকর ঘুমাচ্ছিল। আর চালকের আসনে বসা হেলপার রনিও রানিং অবস্থায় ঘুমাচ্ছিল। একদিকে ঘুম ও অন্যদিকে ঘন কুয়াশার কারনে সামনের ট্রাকটিকে তারা দেখতে পায়নি। এতেই দূর্ঘটনা ঘটেছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। রাকিব হাসান রনি ও আবু বকরের বাড়ি চুয়াডাঙ্গার সিএনবি এলাকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com