লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার বহুল আলোচিত এস.আই কাঞ্চন হত্যাসহ বহু মামলার পলাতক আসামী মুখলেছ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এস.আই কাঞ্চন হত্যা মামলার ৯ নং আসামী। গত ৯ই ডিসেম্বর ডি,এম,পি খিলগাও থানা পুলিশের সহায়তায় ঢাকায় তার এক বন্ধুর বাসা থেকে মুখলেছকে গ্রেপ্তার করা হয়। কাঞ্চন হত্যা মামলা ছাড়াও মুখলেছকে জিআর ৪২/১৪ এর পলাতক আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুখলেছ মিয়ার বিরুদ্ধে অপহরণ ও মাছ চুরিসহ আরও অনেক মামলা রয়েছে।