শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে দু’গ্র“পের সংঘর্ষে আহত শতাধিক

  • আপডেট টাইম বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সেচ প্রকল্পক নিয়ে বিরোধ ও আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে দু’গ্র“পের সংঘর্ষে আহত হয়েছে প্রায় শতাধিক লোকজন। গতকালে শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ ও আওয়ামীলীগ নেতা নলিউর রহমান তালুকাদারের নেতৃত্বাধীন ২ গ্র“পের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত জসিম উদ্দিন (৩৫) আনছব উল্লাহ (৪০), আলিম উদ্দিন (২৫), নূর মিয়া (৪০), রুহেল মিয়া (১৫), সামায়ূন (১৮), কমর উদ্দিন (৩৫), মারুফ মিয়া (৩৫), হাবু মিয়া (৩০), টেনু মিয়া (১৮) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, ওই গ্রামের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ ও একই গ্রামের আওয়ামীলীগ নেতা ছুরত আলী তালুকদারের পুত্র নলিউর রহমান তালুকদারের মধ্যে সেচ প্রকল্প ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল।
এর প্রেক্ষিতে গতকাল সকালে নলিউর রহমান তালুকাদারের পক্ষের লোকজন সেচ প্রকল্প দখলে নিতে মাঠে ঘর বানাতে যায়। এ সময় আলী আমজাদের পক্ষের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় শতাধিক লোকজন আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com