সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে এক রাতে বাসায় ও দোকানে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ওসমানী রোডে একটি দোকানে ও বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এসময় চোরেরা দোকান আর বাসা থেকে নগদ প্রায় ২৮ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন, ১টি কম্পিউটারের মনিটর সহ দামি আসবাবপত্র নিয়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। জানা যায়, উল্লেখিত এলাকার ইয়াছিন এন্টার প্রাইজের স্বাতাধিকারী সাজ্জাদুর রহমান বাবুলের দোকানের সামনের স্টারিং তালা ও পিছনের দরজা ভেঙ্গে দোকান থেকে নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়। অপরদিকে কতুব ম্যানশনের ২য় তলা এডঃ নুরুল হুদার বাসায় ওই রাতেই চোরেরা হানা দেয়। এসময় চোরেরা নগদ প্রায় ১৬ হাজার টাকা ৩টি মোবাইল সেট, ১টি কম্পিউটারের মনিটর নিয়ে যায়।
শনিবার সকালে চুরিকৃত দোকান পরিদর্শন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর কাউন্সিলর সুন্দর আলী, সাংবাদিক মোঃ আলমগীর মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com