মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইমামবাড়ি বাজারের এক ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০১৩
  • ৪৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ইমামবাড়ি বাজারের ব্যবসায়ী ইছাক মিয়া (৪৫)কে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত ব্যবসায়ী ইছাক মিয়ার বাড়ি বানিয়াচং উপজেলার করচা গ্রামে। পূর্ব বিরোধের জের ধরে গতকাল সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মাসুক মিয়া, শাহানুর মিয়া ও রফিক মিয়াসহ আরো কয়েকজনের সাথে ইছাক মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে ইছাক মিয়া ব্যবসা প্রতিষ্ঠানে আসার জন্য বাড়ি থেকে রওয়ানা দেন। পথিমধ্যে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মাসুক মিয়া, শাহানুর মিয়া ও রফিক মিয়াসহ আরো কয়েকজন মিলে তার উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে তাৎক্ষনিক উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com