বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে ট্রাষ্ট ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ট্রাস্ট ব্যাংক লিমিটেড, হবিগঞ্জ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যাংকার, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী প্রধান কর্মকর্তা ইশতিয়াক আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান, সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন এম.এস সেকিল চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, ব্যাংকের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের ভিপি ও প্রধান মোঃ শফিকুল ইসলাম, গুলশান শাখার এস.ই.ভি.পি ও ব্যবস্থাপক, জিল্লুর রহিম চৌধুরী, মোঃ মাসুদ চৌধুরী, এস.ভি.পি এন্ড কাষ্টার হেড, সিলেট অঞ্চল এবং হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, ট্রাষ্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্ট এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। বর্তমানে ৯০টি শাখা এবং ৬টি এসএমই সার্ভিস সেন্টার নিয়ে ট্রাস্ট ব্যাংক দেশ জুড়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ব্যাংকের হবিগঞ্জ শাখার এস.এ.ভি.পি ও ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম এ শাখার সাফল্যের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com