শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশীট গৃহীত হয়নি ॥ ত্র“টি সংশোধন করে ২১ ডিসেম্বেরের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার চার্জশীট আদালতে গৃহীত হয়নি। দুই আসামীর নাম ঠিকানা সহ অন্যান্য ভুল সংশোধন করে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সম্পুরক চার্জশীট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুর সোয়া ১২টায় হবিগঞ্জ কগনিজেন্স কোর্ট-১ এর বিচারক বিচারক অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্যাট রোকেয়া আক্তার এ নির্দেশ দেন।
গত ১৩ নভেম্বর কিবরিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেছা পারুল হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক, হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছ, তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী সহ নতুন ১১ জনের নাম অন্তর্ভূক্ত করে ৩৫ জনের বিরুদ্ধে তৃতীয় দফায় সম্পুরক চার্জশিট দাখিল করেন। দাখিলকৃত চার্জশীটে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছের নাম ও ঠিকানা সহ বিভিন্ন ভুল থাকায় গতকাল বুধবার মামলার নির্ধারিত তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরুন নেছা পারুল আদালতে ভুল সংশোধন করে সম্পূরক চার্জশীট দাখিলের আবেদন জানান। এর প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্যাট রোকেয়া আক্তার দাখিলকৃত চার্জশীটের ভুল ত্র“টি সংশোধন করে আগামী ২১ ডিসেম্বর এর মধ্যে সম্পুরক চার্জশীট দাখিলের আদেশ প্রদান করেন। আদালতে মামলার শুনানি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। অন্যদিকে কোর্ট প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তারা আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেন।
উল্লেখ্য যে, ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী সভা শেষে চলে আসার সময় গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। এতে কিবরিয়া ও তাঁর ভাতিজা মঞ্জুরুল হুদাসহ ৫ জন নিহত হয়। আহত হন আরো অন্তত অর্ধশত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com