শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে প্রাইমারী সমাপনী পরীক্ষায় নিম্নমানের উত্তরপত্র সরবরাহ ॥ শিক্ষা অফিসারের বিরুদ্ধে প্রায় লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪
  • ৬২২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রাইমারী সমাপনী পরীক্ষার উত্তরপত্র (খাতা) সরবরাহে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নিম্ন মানের খাতা সরবরাহ করে তিনি প্রায় লাখ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া নিম্নমানের উত্তরপত্রে লিখতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীরা নানা ভোগান্তির শিকার হয়েছেন। সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত প্রাইমারী সমাপনী পরীক্ষায় উপজেলায় ৮ হাজার ২ শত ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন। এ পরিমান পরীক্ষার্থীদের জন্য উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক কোন প্রকার টেন্ডার বা কোটেশন না দিয়ে নিজেই প্রায় ৪৯ হাজার ২ শত পরীক্ষার খাতা খরিদ করেন। প্রতি খাতার খরিদ মুল্য ধরা হয়েছে ৪ টাকা হারে। যার মোট ব্যয় হয় ১ লাখ ৯৬ হাজার ৮ শত টাকা। কিন্তু সরবরাহকৃত খাতার কাগজ এত নিম্ন মানের ছিল যে, কোমলমতি ছাত্র-ছাত্রীরা লিখতে গিয়ে অনেক কাগজ ছিড়ে যায়। ফলে নানা ভোগান্তির মাঝেই শেষ করতে হয়েছে তাদের সমাপনী পরীক্ষা। বিষয়টি তাৎক্ষনিকভাবে অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা পরীক্ষা হলের দায়িত্বপ্রাপ্তদের অবগত করলেও কোন ফল হয়নি। অনেক পরীক্ষা কেন্দ্রের হল সুপারের সাথে আলাপ করে অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা জানান, প্রতি পিছ ৪ টাকা হারে যে উত্তরপত্র (পরীক্ষার খাতা) সরবরাহ করা হয়েছে, তার সর্বোচ্চ বাজার মূল্য হবে ২ টাকা হারে ৪৯ হাজার ২ শত টাকা। ফলে প্রায় ৯৮ হাজার টাকা আত্মসাত করেছেন শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। এ ব্যাপারে উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক বলেন, প্রতি খাতা ৪ টাকা হারে ৪৯ হাজার ২ শত পিস খরিদ করার বিষয়টি সঠিক। তবে নিম্নমানের কাগজ তা সত্য নয় দাবী করে জানান, সমাপনী পরীক্ষায় ৬১ গ্রাম মানের কাগজ নিজে খরিদ করে সরবরাহ করেছেন। এদিকে শিক্ষা অফিসারের এমন দাবী বাস্তবতার সাথে মিল পাওয়া যায়নি। নিম্নমানের কাগজের বিষয়ে তিনি কোন অভিযোগ পান নি বলে জানান। তবে এ ব্যাপারে উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মেজবা আহমদ পরীক্ষা কেন্দ্রে নিম্নমানের খাতা সরবরাহের বিষয়টি স্বীকার করে জানান, তিনি বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করেছেন। দিনারপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের হল সুপার শুব্রত উক্ত পরীক্ষায় উত্তরপত্রের খাতায় নিম্নমানের কাগজ ব্যবহার করা হয়েছে জানান। তিনি অভিযোগ পাওয়ার সাথে সাথে শিক্ষা অফিসারকে জানিয়েছেন। প্রাইমারী সমাপনী পরীক্ষায় নিম্নমানের কাগজ দিয়ে উত্তরপত্রের খাতা সরবরাহ করায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা খাতা সরবরাহের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com