শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে সাজাপ্রাপ্ত জায়েদা ১৩ বছর পর গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪
  • ৪৭৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অসামাজিক কার্যকলাপের দায়ে সাজাপ্রাপ্ত এক পলাতক মক্ষিরাণীকে ১৩ বছর পর পুলিশ গ্রেফতার করেছে। রুনা আক্তার ওরফে জায়েদা (৪০) নামে ওই মক্ষিরাণীকে গতকাল বুধবার ভোররাতে শ্রীমঙ্গলের মুতিগঞ্জ গ্রামে তার বর্তমান স্বামীর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বাহুবল সাতপাড়িয়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী ও রাগুপাশা গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার কন্যা জায়েদাকে ২০০১ সালে থানা পুলিশ অসামাজিক কার্যকলাপের দায়ে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। পরে সে জামিনে বেরিয়ে এসে গা ঢাকা দেয়। ২০০৮ সালে আদালত তার অনুপস্থিতিতে অসামাজিক কাজের দায়ে তাকে দন্ডাদেশ দেন। এরপর থেকে জায়েদা শ্রীমঙ্গলের মুতিগঞ্জে অপর এক ব্যক্তির সাথে বিয়ের পীড়িতে বসে বসবাস করতে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বুধবার ভোর রাতে বাহুবল মডেল থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে মুতিগঞ্জ থেকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com