রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে পরীক্ষায় ফেল করায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪
  • ৪৮৩ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা-বাগানের এক স্কুল ছাত্রী টেষ্ট পরীক্ষায় ফেল করায় গতকাল বুধবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ সূত্রে জানা যায়-মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা-বাগানের অনিল পাত্র’র মেয়ে কাইফা পাত্র (১৫) এ বছর সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে টেষ্ট পরীক্ষা দেয়। কিন্তু পরীক্ষায় ৪টি বিষয়ে সে ফেল করায় স্কুল কর্তৃপক্ষ তাকে এসএসসি পরীক্ষার ফরম পূরন করার সুযোগ দেয়নি। পরে সে অভিমান করে বুধবার সকাল ৮টার দিকে ঘরের তীরের সাথে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল্লাহ জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com