বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কিবরিয়া হত্যা মামলার তারিখ আজ নারাজি দিবে না কিবরিয়া পরিবার ॥ চার্জশীট গ্রহণ হলে পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হবে

  • আপডেট টাইম বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার নির্ধারিত তারিখ আজ বুধবার। ওই মামলায় দাখিলকৃত তৃতীয় দফা সম্পুরক চার্জশীট দাখিলের পর আজই হচ্ছে মামলার প্রথম তারিখ। আজ দাখিলকৃত চার্জশীট সম্পর্কে শুনানী অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-১ শুনানী শেষে চার্জশীট গ্রীহিত হলে পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা জারী হবে। গত ১৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট অঞ্চলের সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল হবিগঞ্জ আদালতে সম্পুরক চার্জশিট দাখিল করেন। চার্জশিটে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ নতুন করে ১১ জনের নাম সংযুক্ত করে পূর্বের ২৪ জনসহ ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে কিবরিয়া হত্যা মামলার বাদী এডঃ আব্দুল মজিদ খান এমপি এর সাথে যোগাযোগ করা হলে তিনি চার্জশীটের বিরুদ্ধে নারাজি দেবেন না বলে জানান।
মামলার আইনজীবি এডঃ আলমগীর ভুইয়া বাবুল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চার্জশীট সম্পর্কে কিবরিয়া পরিবারের সাথে আলাপ হয়েছে। তারা দাখিলকৃত চার্জশীট মেনে নিয়েছেন। তাই আজ ওই চার্জশীটের বিরুদ্ধে আদালতে নারাজি দেয়া হবে না। আজ আদালতে চার্জশিট গ্রহণ করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হতে পারে বলে আইনজীবি আলমগীর ভূইয়া বাবুল জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com