রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মিরপুর বাজারে গিয়াস উদ্দিন লন্ডনীর ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর গিয়াস উদ্দিন লন্ডনীর ব্যক্তিগত উদ্যোগে বাহুবল উপজেলার মিরপুর বাজারে দুস্থ ও অসচ্ছল লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।
তিনি গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর মধ্য বাজারে এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আজগর আলী, মোঃ তাউস মিয়া, মোঃ আব্দুর রউফ (সবুজ) মিয়া, মোঃ আলমগীর কবির, নাজমুল আলম পারভেজ, মোঃ আরব আলী, হাফিজুর রহমান, মোঃ ফজলু মিয়া, মাওলানা আলহাজ্ব আব্দুস সালাম, এসআই জিতু মিয়া, মোঃ আজিজুর রহমান তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, ইতিমধ্যে তিনি গুণীদের সম্মানে সংবর্ধনা, চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের নিজ বাড়ীতে দুস্থ ও অসচ্ছলদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ ও হবিগঞ্জ শহরের জি এম ভিলা কোর্ট স্টেশন রোড মোহনপুর আবাসিক এলাকায় অবস্থিত নিজ বাস ভবনে ও চুনারুঘাটে শীতবস্ত্র বিতরণ করেছেন। এছাড়াও গিয়াস উদ্দিন লন্ডনী আরও অনেক সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com