স্টাপ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রথিতযশা সাহিত্যিকÑপ্রাবন্ধিক Ñগবেষক ও সংগঠক মরহুম তরফদার মুহাম্মদ ইসমাঈল এর ১ম মৃত্যু বার্ষিকী আজ ৩ ডিসেম্বর। ২০১৩ সালের এই দিনে তিনি চিরবিদায় নেন। মরহুম তরফদার মোহাম্মদ ইসমাঈল ছিলেন একজন কীর্তিমান শ্রম সন্ধানী লেখক বিদগ্ধ গবেষক। বিশেষ করে লোক ঐতিহ্য লালন ও সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি বিচরণ ছিল।
উল্লেখ্য, মরহুম তরফদার মুহাম্মদ ইসমাঈল ১৯৫১ সালের ১৪ এপ্রিল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের দেউলগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন মরহুম মোঃ ইসহাক তরফদার, মাতাÑসৈয়দা সালেমা খাতুন। ১৯৬৮ সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৭০সালে সরকারি বৃন্দাবন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রী লাভের মাধ্যমে ১৯৭৭ সালের ডিসেম্বরে তিনি খাদ্য বিভাগের একজন পরিদর্শক হিসেবে চাকুরীতে যোগদান করেন। অত্যন্ত সুনামের সহিত ৩৪ বছর চাকুরী করে ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। ১৯৬৭ সালে কৈশোরে তিনি নাট্যজগতে পদার্পণ করেন। ১৯৭১Ñ১৯৭২ সালে বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের সাহিত্য বিষয়ক সম্পাদক মনোনীত হন তিনি। সেই সময় নবারুন সাহিত্য সাময়িকী সম্পাদন ও মঞ্চের নিখুঁত অভিনয়ে অনেক খ্যাতি অর্জন করেন। এবং সেরা সাংস্কৃতিক সংগঠক হিসেবে ‘সিলেট অপরূপÑ৭৭’ প্রদর্শনীতে তিনি শিরোপা লাভ করেন। হবিগঞ্জ মহকুমা শিল্পকলা পরিষদ সংগঠনের প্রথমে নির্বাহী পরিষদের সদস্য মনোনীত হয়ে কাজ করেন। তিনি হবিগঞ্জ এর প্রাচীনতম সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং হবিগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক, হবিগঞ্জ পৌর পাঠাগারের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন ও রাজনগর জামে মসজিদসহ অনেক প্রতিষ্ঠানের অডিটর ছিলেন। তাছাড়া গবেষনালব্ধ গ্রন্থ হবিগঞ্জের মরমী সাধক “ভাষা আন্দোলনে হবিগঞ্জ” সূফীসাধক দার্শনিক কবি শেখ ভানু” সাহিত্য সূফী সাধনা বিষয়ে অনুসন্ধিৎসু প্রিয়ভাজন ব্যক্তির সাথে আমার পূর্ব পরিচয় থাকলেও ১৯৯৯ সালে হবিগঞ্জ সাহিত্য পরিষদের কার্যকরী সদস্য হিসেবে আমাকে অন্তর্ভুক্ত করেন, তখন জাতীয় পত্রিকা বাংলা বাজারে আমার বিভিন্ন লেখা ছাপা হতো। তাঁর বাসায় যে কোন অনুষ্ঠানে বা অনুষ্ঠান ছাড়াও যাওয়া-আসা, একসঙ্গে খাওয়া দাওয়া হতো। আজ সেই শিকড় সন্ধানী লেখকের প্রথম মৃত্যুবার্ষিকীতে আমি শ্রদ্ধাভরে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।