শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে স্কুল ছাত্রী অপহরনের অভিযোগে পিতা-পুত্র গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪
  • ৬৪১ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর জগদীশপুর জে.সি.উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী রসুলপুর গ্রামের আলম মিয়ার মেয়ে তাছলিমা আক্তার জড়িত থাকার অভিযোগে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই শহিদুল ইসলাম রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়- মাধবপুর জগদীশপুর জে.সি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী রসুলপুর গ্রামের আলম মিয়ার মেয়ে তাছলিমা আক্তার ৩০ আগষ্ট বাড়ী থেকে স্কুলে যাওয়ার পথে রাস্তা থেকে একই গ্রামের শেখ আহাম্মদের ছেলে জামাল মিয়া ওরপে আলম (৩২) ও তার পরিবারের সদস্যরা মিলে তাছলিমাকে অপহরন করে সিএনজি যোগে নিয়ে যায়। মেয়েকে ফিরে পেতে অনেক চেষ্টা-তদবির করে শেষে। গতকাল মঙ্গলবার তাছলিমার পিতা আলম মিয়া বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সন্ধ্যায় রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে জামাল মিয়ার পিতা শেখ আহাম্মদ (৫৫) ও তার ভাই রাশেল মিয়া (২২)কে গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানান-স্কুল ছাত্রী উদ্ধারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com