শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে গৃহবধু রেফা বেগমকে হত্যা করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ॥ ঘাতক পাষন্ড স্বামীর রায়হানের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪
  • ৫৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের গৃহবধু রেফা বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর গয়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার কথা স্বীকার করেছে তার পাষন্ড স্বামী রায়হান মিয়া। গতকাল আদালতে দেয়া স্বীকারোক্তিমুলক জবান বন্দিতে রায়হান এ হত্যার দায় স্বীকার করে।
নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের খাগাউড়া গ্রামে গত শুক্রবার দিবাগত গভীর রাতে পাষন্ড স্বামী ও তার লোকজন গৃহবধু রেফা বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে হত্যার আলামত নষ্ট করার জন্য রেফার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়ে ফেলা হয় রেফাকে। এ হত্যাকান্ডের ঘটনায় রেফার স্বামী রায়হান মিয়া, সৎ শ্বশুরী আছিয়া বেগম ও সৎ দেবর আছাদ মিয়া, সৎ ননদ হেলেনা বেগমকে পুলিশ গ্রেফতার করে। গতকাল রবিবার হবিগঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেছে রায়হান মিয়া। ঘাতক রায়হান স্বীকারোক্তিতে উল্লেখ করেন, নিহত স্ত্রী রেফা বেগম (২০) এর সাথে কিছু স্বর্ণালংকার নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে লোকমান মিয়ার পুত্র ঘাতক স্বামী পুত্র রায়হান (২৫), তার সৎ মা আছিয়া বেগম (৫৫), তার সৎ ভাই আছাদ মিয়া (৩০) ও সৎ বোন হেলেনা বেগম (২৬) দীর্ঘদিন ধরে রেফাকে হত্যার প্ররোচনা দিয়ে আসছিল। গত শুক্রবার রাতে প্রথমে রেফাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে রায়হান। পরে টেনে হেচড়ে কিল ঘুষি মেরে পাশের কক্ষের বাথরুমের বেচিনে নিয়ে তাকে গলায় ফাস লাগিয়ে হত্যা করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করে।
রেফার পারিবাবিরক সুত্রে জানা যায়, নিহত রেফা বেগমের প্রায় ৪ বছর পূর্বে বিয়ে হয়েছিল একই গ্রামে তারই আপন চাচাতো ভাই রায়হান মিয়ার সাথে। তাদের দাম্পত্য জীবনে আড়াই বছর বয়সী আরমান মিয়া নামের এক শিশুও রয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গতকাল রবিবার গ্রেফতারকৃত রায়হান আদালতে ১৬৪ ধারার জবানবন্দীতে তার স্ত্রী হত্যার বিষয়টি স্বীকার করেছে। আরো তথ্য জানার জন্য তার রিমান্ড চাওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com