শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শ্রীমতপুর বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। গত শনিবার বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাবেক এমপি শ্রীমতপুরের কৃতি সন্তান এডভোকেট আব্দুল মোছাব্বির প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নবীগঞ্জ-বাহুবলের সাংসদ এমএ মুনিম চৌধুরী বাবু, সাবেক চেয়ারম্যান সালেহ আহমেদ চৌধুরী, মদরিছ মিয়া, আলী মিয়া, রফিক মিয়া, গউছ মিয়া, সেলিম আহমেদ। এছাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠানে সাবেক এমপি এডভোকেট আব্দুল মোছাব্বির, বর্তমান এমপি এমএ, মুনিম চৌধুরী বাবু ও সাবেক চেয়ারম্যান সালেহ আহমেদ চৌধুরী বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে যা যা করণীয় এ ব্যাপারে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন। নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া ও লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের প্রতি তাঁরা আহ্বান জানান। লেখাপড়ার ব্যাপারে কোন সমস্যার সৃষ্ঠি হলে যোগাযোগ করার জন্য সাবেক এমপি এডভোকেট আব্দুল মোছাব্বির সবার প্রতি আহ্বান জানান। অপরদিকে শিক্ষার্থীরাও তাদেরকে পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com