বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইনাতগঞ্জে জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ২২ নভেম্বর, ২০১৪
  • ৪৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে গতকাল শুক্রবার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফুটবল মাঠে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হয়েছে। খেলায় কয়েক হাজার দর্শকের ঢল নামে। জেলা পুলিশ সুপার একাদশ বনাম ইনাতগঞ্জ ছিতরাইল একাদশ এর মধ্যে খেলা অনুষ্টিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে গোল না হওয়ায় পরে ট্রাইবেকারের মাধ্যমে খেলার সমাপ্তি হয়। ট্রাইবেকারে ছিতরাইল একাদশ-০৩ বনাম জেলা পুলিশ সুপার একাদশ ০২ গোল করে ছিতরাইল একাদশ বিজয়ী হয়।
পরে ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেনের সভাপতিত্বে ও রানা আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণী অণুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহীদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সাবেক চেয়ারম্যান মসুদ আহমদ জিহাদি, বাজার ব্যবাসীয় সমিতির সভাপতি আমন উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অহি দেওয়ান চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, আওয়ামীলীগ নেতা শকদিল হোসেন, আবুল কালাম আজাদ, ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিরাজ উদ্দিন, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, চ্যানেল এস এর প্রতিনিধি রাকিল হোসেন, বিশিষ্ট সাংবাদিক এম মুজিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ফজলুর রহমান চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা জাতীয় ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু, ছাত্রলীগ নেতা জীবন আহমদ, মাসুক আহমদ, মুহিবুর রহমান প্রমুখ। শেষে বিজয়ীদের মধ্যে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’র পক্ষ থেকে একটি রঙ্গীন টেলিভিশন তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ্য রাখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com