মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা হবে নিউফিল্ডে

  • আপডেট টাইম শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জে ২৯ নভেম্বর দুপুরে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থল হিসাবে নিউফিল্ডকে চুড়ান্ত করা হয়েছে। গতকাল বিকেলে আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এসএসএফ এর পরিদর্শন শেষে এই ভেন্যু চুড়ান্ত হয়।
বৃহস্পতিবার বিকেলে সম্ভাব্য সভাস্থল হবিগঞ্জ নিউফিল্ড ও নবনির্মিত আধুনিক স্টেডিয়াম পরিদর্শন শেষে মিডিয়ার কাছে এই সিদ্ধান্ত জানানো হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি এডভোকেট মোঃ আবু জাহির, জেলা জাতীয় পার্টির সভাপতি এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, এসএসএফ কর্মকর্তা মেজর জাহিদ, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক এডঃ আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য মিলাদ গাজী, এডঃ সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, প্রজন্ম লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন ও বিভিন্ন প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলবৃন্দ।
পরিদর্শনকালে এমপি আবু জাহির প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখরকে বলেন, ১৪ বছর পর প্রধানমন্ত্রী হবিগঞ্জে আসবেন। নতুন প্রজন্ম তাকে এক নজর দেখতে সমাবেশ স্থলে আসবে। পাশাপাশি আমার নির্বাচনী এলাকা থেকেই আসবে ৬৫ হাজার জনতা। সব মিলিয়ে লক্ষ জনতার সমাবেশ হবে এটি। এত বিশাল লোকের উপস্থিতির কথা শুনে সাইফুজ্জামান শিখর নিউ ফিল্ডকে চুড়ান্ত করতে মতামত দেন। নিউ ফিল্ডকে চুড়ান্ত করার পর হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে মাঠের উন্নয়ন কাজ করার নির্দেশও প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com