শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ॥ এমপি মুনিম চৌধুরীকে অবাঞ্চিত ঘোষনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কমিটি বাতিলের দাবিতে গতকাল বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির চৌধুরী বাজারস্থ অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিন শেষে সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তারা বলেন, নবগঠিত কমিটি মুনিম বাবুর পকেট কমিটিতে পরিনত হয়েছে। এই কমিটিতে অনেক ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে তার নিজ লোক করা হয়েছে। এর ফলে জেলা শহরের জাতীয় পার্টির অনেক সিনিয়র ত্যাগী কর্মীরা বাদ পড়েছেন। এতে পার্টির অস্থিত্ব সংকটে পড়েছে। তাই জেলা জাতীয় পার্টিকে বাচাঁতে অবিলম্বে এই কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য জাপা চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতি দাবি জানান। অন্যতায় হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ গণহারে পদত্যাগ করতে বাধ্য হবে। সভায় এমপি এম এ মুনিম চৌধুরী বাবুকে হবিগঞ্জে জাতীয় পার্টি সকল কর্মসূচিতে অবাঞ্চিত ঘোষনা করা হয় এবং উক্ত কমিটির কোন কার্যক্রম হতে দেয়া হবে। জেলা জাপার সাবেক সহ-সভাপতি আব্দুল মুক্তাদির চৌধুরী অপুর সভাপতিত্বে এবং সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন, জেলা জাপার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, তাজ উদ্দিন আহমেদ বাবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী, আবু তালেব, হাবিবুর রহমান খাঁন, আইয়ুব আলী, কামাল মিয়া, ওয়াহিদুর রহমান, আব্দুল হান্নান, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, আব্দুর রউফ, আরব আলী, শেখ জালাল, রইছ আলী, জুয়েল আহমেদ, সোহেল আহমেদ রানা, মনির আহমেদ, জুবায়ের আহমেদ, উজ্জল আহমেদ, সামছু, দিলীপ বর্মণ, তাহির মিয়া, সিরাজুল ইসলাম, ইউসুফ আলী, শেখ জাবেদ, মোঃ কাউয়ূম, জামসেদ চৌধুরী, আব্দুল খালেক, গিয়াছ উদ্দিন, মাস্টার আব্দুল হাই, মহিবুর রহমান, আলফু মিয়া, মঈন উদ্দিন খাঁন, ডাঃ গোলাম রাব্বানী, ফারুক মিয়া ও আব্দুর রকিব চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com