শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার আইন বাস্তবায়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক কর্মশালা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার আইন বাস্তবায়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এনজিও সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্পের আয়োজনে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ ও মৌলভী বাজার জেলার সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা  অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ। বিশেষ অতিথি ছিলেন- সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্পের মিডিয়া অফিসার মোঃ মুরাদ বক্স ও হবিগঞ্জ জেলা ফিল্ড অফিসার সৈয়দ হামিদ আহাম্মদ। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন-সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্পের এডভোকেসী অফিসার মোঃ মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের সম্পাদক মোঃ ফজলুর রহমান, সমকাল জেলা প্রতিনিধি শুয়েব চৌধুরী, এটিএন বাংলা’র হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালীম, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, দৈনিক আয়না সম্পাদক রাশেদ আহম্মেদ খান, বাংলানিউজ ২৪ এর জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন দুলাল, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জি টিভির জেলা প্রতিনিধি মোঃ নুর উদ্দীন, ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, মৌলভীবাজারের সাংবাদিক মোজাহিদ আহম্মেদ ও হ্যাপি আক্তার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com