বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ শহরে থেকে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল বানিয়াচঙ্গে উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের ইনাতাবাদ এলাকা থেকে চুরি করা মোটর সাইকেল বানিয়াচং বড় বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে সদর থানার এসআই ইকবাল বাহার ও বানিয়াচং থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। জানা যায়, গত ৮ দিন পূর্বে শহরের ইনাতাবাদ এলাকার একটি বাসা থেকে মোটর সাইকেল, ৯ লক্ষাধিক টাকা ও ১৫ বড়ি স্বর্ণসহ অনেক মালামাল চুরি হয়ে যায়। এব্যপারে নুর জাহান আক্তার পারভিন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করলে গতকাল বড় বাজার এলাকার শাওন এন্টার প্রাইজ এর সামন থেকে চোরাইকৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com