সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন ॥ ২ লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪
  • ৫৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে একটি ফিসারীতে বিষ প্রয়োগ করে ২ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে কোন এক সময় করগাও ইউনিয়নের লীজ গ্রহীতা অনন্ত দাশের গড়ের বিলে বিষ প্রয়োগের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে অনন্ত দাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে-অনন্ত দাশ ওই সরকারী গড়ের বিলটি ৩ বছরের জন্য লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। গত শনিবার দিবাগত গভীর রাতে একদল দুর্বৃত্ত ওই বিলে বিষ প্রয়োগ করে। এতে বিলের মাছ মরে ভেসে উঠে। গতকাল সোমবার সকালে অনন্ত দাশ বিলে গিয়ে ভাসমান অবস্থায় মাছ দেখতে পান। পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অনন্ত দাশ দাবী করেন। এ ব্যাপারে থানায় ৩/৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com