সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিজিবি’র মতবিনিময়কালে মাহবুব আলী এমপি-মাদকমুক্ত যুব সমাজ গড়তে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
  • ৫০১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট-মাধবপুর এলাকার সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেছেন, যে কোন মুল্যে যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে হবে। কারণ যুবকরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। যুব সমাজ ধ্বংস হলে গেলে দেশ কখনো এগিয়ে যেতে পারবে না। তিনি গতকাল শনিবার সকালে চুনারুঘাট উপজেলার এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত সীমান্ত এলাকায় সচেতনতামুলক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। তিনি সীমান্তে অনুপ্রবেশ, মাদক পাচার রোধ, গরু চুরিসহ নানা অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধে বিজিবিকে আরো সতর্ক হওয়ার আহবান জানান। একই সাথে জনপ্রতিনিধিসহ এলাকাবাসীকে এগিয়ে আসার আ্হবান জানান। শ্রীমঙ্গলস্থ বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল তারিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং মেজর জোবায়ের আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, বিজিবি ৫৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তারেক আহমেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, কাজী সাফিয়া খাতুন, পিপি এডভোকেট আকবর হোসেন জিতু। এতে বক্তব্য রাখেন গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, আবেদ হাসনাত চৌধুরী সনজু, আইয়ূব আলী মাষ্টার, ওসি মোঃ ইকবাল হোসেন, ছায়েব আলী, নির্মল দেব প্রমুখ। সভায় সম্প্রতি চুনারুঘাট সীমান্তের ওপারে ভারতীয়দের হাতে নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানানো ছাড়াও কিছু সংখ্যক অপরাধীর জন্য দেশের দুর্নাম বয়ে না এনে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com