বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

পইলে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইলে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে এনাম স্মৃতি সংঘ, পইল ও লায়ন্স ক্লাব অফ নারায়নগঞ্জ গ্রেটার এর উদ্যোগে পইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার এ.টি.এম. আব্দুর রকিব চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, হাজী আম্বর আলী, শাহজাহান মাস্টার, তেঘরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, রনধীর, স্বপন অধিকারি, তাজুল ইসলাম, লায়ন্স ক্লাব নারায়নগঞ্জের কর্মকর্তা ও সদস্যগণ এবং এনাম স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ মঈনুল হক আরিফ। প্রাক্তন সহযোগী অধ্যাপক ও সার্জন ডাক্তার সৈয়দ হামেদুল হকের সরাসরি তত্ত্বাবধানে প্রথম দিনে সহস্রাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। আজ ও আগামীকাল চলবে বাছাইকৃত ৮০ জন রোগীর চক্ষু অপারেশন। উল্লেখ্য, বিদেশী লেন্স সংযোজনের মাধ্যমে সেলাইবিহীন ছানি অপারেশনের সেবা প্রদান করা হবে এই শিবিরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com