রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

ডাক্তার বিসি পাল আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪
  • ৪৬৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউপি’র গোছাপাড়া গ্রামের ডাঃ বিরেশ চন্দ্র পাল (বিরেশ স্যার) আর নেই। বুধবার রাত ৩ টায় তিনি নিজ বাড়ীতে শ্বাস যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিরেশ স্যারকে দেখার জন্য সকল ধর্মের লোকজন ভোর থেকেই পাল বাড়ীতে ছুটে আসেন। সদালাপি ওই শিক্ষকের মৃত্যুতে হবিগঞ্জ-৪ আসনের সদস্য এডঃ মাহবুব আলী এমপি, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, আহম্মদাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান আঃ লতিব, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক আবু নাসের, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই প্রিন্স, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহম্মদ, চুনারুঘাট রিপোটার্স ইউনিটি, দুস্থ শিশু সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় সবার প্রিয় শিক্ষককে পারিবারিক শ্মশানে দাহ করা হয়। জীবদ্বশায় বিসি পাল আমুরোড উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরবর্তীতে নিয়োজিত হন চিকিৎসা সেবায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com