বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জসহ সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট স্থগিত

  • আপডেট টাইম বুধবার, ১২ নভেম্বর, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাত দফা দাবি বাস্থবায়নের আশ্বাসের প্রেক্ষিতে হবিগঞ্জসহ সিলেট বিভাগে পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে চার জেলার জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তা ও পরিবহন শ্রমিক নেতাদের এক বৈঠকে শ্রমিকদের ৭দফা দাবি বাস্থবায়নের আশ্বাস দেয়ায় সন্ধ্যায় তারা পরিবহন ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেন। বৈঠকে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে সিলেটে বিভাগে অনির্দিষ্টকালের গণপরিবহণ ধর্মঘট কর্মসূচি চলছিল। পরিবহন শ্রমিক নেতা রকিব জানান-বিভাগীয় কমিশনারের আশ্বাসে তারা পরিবহন ধর্মঘট স্থগিত করেছেন। বৈঠকের সিদ্ধান্তে ৩০ নভেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়। এরই মধ্যে গতকাল রাতে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ এর পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com