রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে হবিগঞ্জ জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩
  • ৫৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার বিকাল ৫টায় মুসলিম কোয়ার্টারস্থ চিলড্রেন পার্ক থেকে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদালের সভাপতিত্বে এবং জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ কামাল উদ্দিন আহমেদ সেলিমের পরিচালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র উপদেষ্টা এম এ মন্নাফ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল জেলা সাবেক সভাপতি মোঃ মহিবুল ইসলাম শাহিন, জেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ আলী মুছা, সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃ আহাদ, জেলা গণদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম মিয়া, হবিগঞ্জ পৌর যুবদলের সভাপতি মোঃ কুহিনুর আলম, ইলিয়াম মুক্তি যুব সংগ্রাম পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ হারুন, এম এম শাহজাহান, জহিরুল ইসলাম রুহেল, শাহ রাজিব আহমদ রিংগন, জুবায়ের আহমেদ, মোঃ আবু সায়েম, তোরণ খান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুস সামাদ খান, মোঃ কিম্মত আলী, খায়রুজ্জামান সোহেল, সাইফুল ইসলাম, আঃ গফ্ফার, লিটন আহমেদ, সেলিম রানা, রাজিব আহমেদ হৃদয়, সাইফুল ইসলাম এটম, আঃ মতিন, আঃ হক, জিল্লুর রহমান, মোঃ রুবেল খান, মোঃ আফিল উদ্দিন, রাজীব খান, গোলাম মস্তোফা, সোহাগ গাজী, মীর তোফায়েল, এহতেশামুল হক সোহাগ, রায়হান আহমদ আকাশ, মোঃ আলমগীর, সুজন মিয়া, উসমান গণি কালন, এনাম, শেখ মঈন, মামুন আহমেদ, টেনু মিয়া, নূর আহমদ, হাবিব খান, আহসান উদ্দিন রুবেল, মিনহাজ উদ্দিন রনি, নাঈম, আকিকুর রহমান সজীব, মাসুম মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডাঃ আবদাল বলেন, অনতিবিলম্বে নিরদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবী মেনে নিন। অন্যাতায় বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথের আন্দোলনের মাধ্যমে এ দাবী আদায় করবেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com