বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বেবীটেক্সি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৭ যাত্রী আহত

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩
  • ৫৫২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বেবীটেক্সি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৭ যাত্রী আহত হয়েছে। গতকাল সন্ধ্যে ৬টার দিকে মাধবপুর-মনতলা সড়কের মেরাসানী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেবীটেক্সিটি যাত্রী নিয়ে মাধবপুর থেকে মনতলা যাচ্ছিল। ৬টার দিকে মেরাসানী নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা গাছবাহী একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বেবীটেক্সির ৭ যাত্রী আহত হয়। আহতরা হচ্ছে-গোবিন্দপুর গ্রামের অহিদুর রহমান (৪৮), রাজাপুর গ্রামের হাফেজ রাসেল (১৮), দেবীপুর গ্রামের আব্দুল মবিন (২২), সুরমা চা বাগানের আব্দুল হামিদ (২০), বান্দারোয়া গ্রামের জসিম উদ্দিন (২০), দেওগাঁও গ্রামের আবু হোসেন শাহীন (৪০) ও হরিণখোলা গ্রামের মাহতাব উদ্দিন (২০)। এদের মধ্যে আব্দুল মবিনকে সিলেট ও বাকীদের মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com