শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ॥ আহত ২

  • আপডেট টাইম শুক্রবার, ৭ নভেম্বর, ২০১৪
  • ৫৯২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহা-সড়কের মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত চালক হচ্ছে-চুয়াডাঙ্গা জেলার ইস্তুল হোসেনের ছেলে ট্রাক চালক কিয়াম উদ্দিন (৩৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৪৮১১) সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে বুধবার রাত ২টার দিকে মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা অপর ১টি ট্রাকের (চুয়াডাঙ্গা-ট-১১-০৪৩৫) সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে সিলেটগামী ট্রাক চালক কিয়াম উদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় অপর ট্রাক চালকসহ ২ব্যক্তি। এরা হচ্ছে-ফরিদপুর জেলার ট্রাক চালক নজরুল (৩৫) ও নারায়নগঞ্জ জেলার চর সৈয়দপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে হেলপার ইসমাইল (৩৪)। তাদেরকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে। নিহত কিয়াম এর লাশ ময়না তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com