বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

বানিয়াচঙ্গে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সিলেট জেলা একাদশকে হারিয়ে হবিগঞ্জ জেলা একাদশ ফাইনালে

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩
  • ৬১৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ঐতিহাসিক এল আর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৩ গতকাল বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। ১০ সহ¯্রাধিক দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনাপূর্ন খেলায় সিলেট জেলা একাদশকে ৫-৩ গোলে হারিয়ে হবিগঞ্জ জেলা একাদশ ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে। ফুটবলে কিক দিয়ে খেলাটি উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদ খান। ৯০ 03মিনিট খেলায় উভয় দলই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে হবিগঞ্জ জেলা একাদশ ৫ গোল এবং সিলেট জেলা একাদশ ৩ গোল করে। সিলেট একাদশের ২টি গোল আটকে দেন হবিগঞ্জ জেলা একাদশের গোল রক্ষক। তিনি এর সুবাদে সেরা খেলোয়ার হিসেবে পুরস্কৃত হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এস এম মুনীর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। বিশেষ 08অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদার, বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিসেস হোন বেগম। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম ) মোঃ সফিউল আলম, নির্বাহী মেজিষ্ট্রেট জেসমিন সুলতানা, বানিয়াচঙ্গ ২নং ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান ধন মিয়া, ৪নং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, ১নং ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ৩ নং ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা কৃষকদল সাধারণ সম্পাদক ও ক্রীড়াবিদ মাহবুবুর রহমান আউয়াল। খেলা শুরুর পূর্বে বানিয়াচঙ্গ বাউল কল্যাণ ফেডারেশনের সাধরাণ সম্পাদ শাহ মোজাহিদ আলমের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলা পরিচালনা করেন জাতীয় রেফারী মাহমুদুল হক মামুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com