শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহীদ মুক্তিযোদ্ধা আজিম ও ইজ্জত উল্লা স্বরণে নাম ফলক নির্মাণসহ বাড়ির ও জমি বন্দোবস্তের ব্যবস্থা হবে

  • আপডেট টাইম শুক্রবার, ৭ নভেম্বর, ২০১৪
  • ৪৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, শহীদ মুক্তিযোদ্ধা আজিম উল্লা ও ইজ্জত উল্লাকে ভুলা যাবে না। মহান মুক্তিযুদ্ধে তাদের ত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাদের স্বরণ রাখতে অচিরেই নির্মাণ করা হবে নাম ফলক। ইজ্জত উল্লার লাশ পাকরা লুকিয়ে ফেললেও আজিম উল্লা’র লাশ দাফন করা হয়। তাই তার কবর পাকা করণ করা হবে। শুধু তাই নয় তাদের পরিবারের জন্য থাকার জমি বরাদ্দ দেয়ার ব্যবস্থা করব। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার নির্বাচিত হবার পর থেকে মুক্তিযোদ্ধাদের উন্নয়নে কাজ করছে।
নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের টেকইয়াপাড়া পাহাড়ের টিলায় বসবাসকারী শহীদ মুক্তিযোদ্ধা আজিম উল্লা’র পরিবারকে দেখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেছেন এমপি কেয়া চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুলের মাধ্যমে এ সংবাদ পেয়ে তিনি প্রথমে পানিউমদা ইউনিয়ন কার্যালয়ে চেয়ারম্যান ইজাজুর রহমান, ওয়ার্ড মেম্বারসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দের কাছ থেকে এ দুই শহীদ মুক্তিযোদ্ধার ত্যাগের সম্পর্কে অবগত হন।
এ কথাগুলো শুনে কান্না জড়িত কন্ঠে শহীদের স্ত্রী সবা বিবি বলেন, আমার স্বামীকে ¯’ানীয় রাজাকারদের সহযোগীতায় পাকরা নির্যাতন করতে করতে পানিউমদা ক্যাম্পে গুলি করে মেরে ফেলে। এর বিচার চাই। তিনি বলেন, আমাদের এ বাড়িতে মুক্তিযোদ্ধারা বসবাস করত। তাদেরকে আমার স্বামী জীবন দিয়ে সহায়তা করে গেছেন। মুক্তিযোদ্ধা ও স্বামীর স্মৃতি ধরে রাখতে বাড়ির জমিটুকু বন্দোবস্ত কামনা করছি।
এ সময় পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, আওয়ামীলীগ নেতা হাজী মাহম্মোদ মিয়াসহ গ্রামের বিভিনস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
অপরদিকে এখান থেকে ১১নং গজনাইপুর ইউনিয়নস্থ মুড়াউড়া গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা ইজ্জত উল্লা’র পরিবাবকে দেখতে যান এমপি কেয়া চৌধুরী। এ সময় তিনি শহীদের স্ত্রী নুরজাহান বেগমের কাছ থেকে তাদের সুখ দুঃখের কথা শুনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com