সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে মধ্যযুগীয় কায়দায় নববধূকে শিকলে বেধে নির্যাতন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪
  • ৫৯০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে স্বামীর বর্বরোচিত নির্যাতনের শিকার হয়েছেন এক নববধূ। বিয়ের ২ মাসের মাথায় শিকলে বেধে ওই স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। পরে পুলিশের মাধ্যমে তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ ও পরে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নির্যাতনকারী স্বামীর নাম ইসমাইল মিয়া। তিনি রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-প্রায় দুই মাস আগে একই গ্রামের রসই মিয়ার কন্যা জেসমিন আক্তারকে বিয়ে করেন ইসমাইল। বিয়ের পর থেকেই তাদের সংসারের ছোট খাট বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদ হত। গত মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র স্বামী স্ত্রী ঝগড়া বাধে। এক পর্যায়ে স্বামী ইসমাইল মিয়ার উত্তেজিত হয়ে তার স্ত্রী জেসমিনকে শিকল দিয়ে বেধে দিনভর শারিরিক নির্যাতন করতে থাকে। এ খবর পেয়ে জেসমিন আক্তারের পিতা রসই মিয়া রাতে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিলেটে প্রেরণ করেন। এঘটনা গ্রাম্য সালিসের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com