শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় নিহত ১॥ আহত ৬

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪
  • ৫৩২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহত যুবকটি হচ্ছে-নাছিরনগর উপজেলার বাটপাড়া গ্রামের নিবারন দেবনাথের ছেলে জগত দেবনাথ (১৮)। মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-মঙ্গলবার দুপুরের দিকে জগত দেবনাথ ও তার মামা একই উপজেলার বড়িউড়ি গ্রামের হরিলাল দেবনাথের ছেলে মোহন দেবনাথ (২৫) মোটর সাইলেযোগে মাধবপুর আসছিল। বেলা ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বরের কাছে পৌছুলে বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটররসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটর সাইকেল চালক জগত দেবনাথ ঘটনাস্থলেই নিহত হয়। মোহনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। অপর দিকে বেলা ১১টার দিকে একই মহাসড়কের হারিয়া নামক স্থানে মাধবপুরগামী ১টি যাত্রীবাহি সিএনজি অটোরিক্সা ১টি শিশুকে বাছাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ১ স্কুল শিক্ষক সহ ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় বেজুরা গ্রামের খেলু মিয়া সর্দার (৭০) ও চালক নয়ন মিয়া (৩৫)কে ঢাকা মেডিকেল কলেজ এবং অনুফা আক্তার (৩৪), সুহেল মিয়া (২৫) ও কমলপুর গ্রামের নাছির উদ্দিন মাষ্টারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com