বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, লুটপাট ॥ ব্যাপক ক্ষতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ৬০৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের কম্পিউটার অপারেটরের দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ওই দোকানে থাকা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার্সসহ দোকানের অন্যান্য মালামাল ভাংচুর হয়েছে বলে জানা গেছে। ভাংচুরের শিকার হওয়া দোকান মালিক হচ্ছেন-কম্পিউটার অপারেটর ওই এলাকার বনকাদিপুর গ্রামের মওলানা জিল্লুর রহমানের পুত্র মনসুর আহমেদ। একই ইউনিয়নের জিয়াপুর গ্রামের আরজু মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা কয়েছ আহমেদের নেতৃত্বে গতকাল সোমবার দুপুর ১টার দিকে স্থানীয় কামারগাঁও বাজারে মনসুর আহমেদের ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনাটি ঘটেছে। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
ঘটনার ব্যাপারে মনসুর আহমেদ জানান, তার পিতার নিকট থেকে ৫০ হাজার টাকা কর্জ নেয় কয়েছ আহমদ। ওই টাকা চাইতে গিয়ে তার সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল দুপুর ১টার দিকে কয়েছ আহমেদের নেতৃত্বে কতিপয় লোক মনসুর আহমেদের মালিকানাধীন মান্না শপিং সেন্টারে হামলা চালায়। হামলাকারীরা দোকানে থাকা ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার্স, ল্যামিনেটর সহ জরুরী আসবাব পত্র ভাংচুর করে। এ সময় দোকানের মালামাল লুট করাও হয়। মনসুর জানান তার দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে কয়েছ আহমেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি হামলা ও লুটপাটের কথা অস্বীকার করে বলেন, আমি সরকারী দলের নেতা। আমার সাথে যে ঘটনা ঘটেছে এটার আগামী বুধবার চেয়ারম্যান সাব সমন্বয়ে বৈঠকের কথা রয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ছালিক মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সৃষ্ট ঘটনার সমাধানের চেষ্টা চলছে। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি তবে এখনও কোন অভিযোগ পাইনি। ইউপি ছাত্রলীগের সভাপতি শাহজাহান সাজু এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীরা ছাত্রলীগের কোন সদস্য বা নেতা কর্মী নয়। কামারগাও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ এলাকার সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com