শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে আদম ব্যবসায়ী পুলিশের খাচায় বন্দি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ৫৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ গোপলার বাজার ফাঁড়ি পুলিশ গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে দালালী মামলার আসামী আইয়ুব আলী নামের এক আদম ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লোগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের আব্দুল মন্নানের ছেলে আদম ব্যবসায়ী আইয়ুব আলী তার দুবাই প্রবাসী ভাই ইয়াওর মিয়ার মাধ্যমে দুবাই পাঠানোর কথা বলে পার্শ্ববর্তী মৌলভী বাজার জেলার আগনশী গ্রামের মৃত আয়াত উল্লার ছেলে ইউছুব আলীর সাথে সাড়ে ৩ লাখ টাকার চুক্তি করেন। চুক্তি মোতাবেক প্রায় ৫ মাস পুর্বে ইউছুব আলী দুবাই যাওয়ার জন্য আইয়ুব আলীকে ৩ লাখ টাকা প্রদান করেন। এবং বাকী টাকা ভিসা আসার পর দেয়ার কথা থাকে। কিন্তু দীর্ঘ ৫ মাসেও ইউছুপ আলীর স্বপ্ন বাস্তবায়িত না হওয়ায় তিনি আইয়ুব আলীকে হয় ভিসা, না হয় টাকা ফেরৎ দিতে চাপ প্রয়োগ করেন। কিন্তু আইয়ুব আলী ভিসা বা টাকা ফেরৎ না দিয়ে উল্টো তাকে হুমকী দেন বলে অভিযোগে প্রকাশ। উপায়ন্তর না দেখে প্রতারনার শিকার ইউছুব আলী মৌলভী বাজার আদালতে আইয়ুব আলীর বিরুদ্ধে সিআর মামলা নং ৩৫১/১৪ইং দায়ের করলে বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। উক্ত পরোয়ানা নবীগঞ্জ থানায় পৌছুলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফ উল্লা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার লোগাঁও গ্রামের রাস্তা থেকে আইয়ুব আলীকে গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com