স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি বিপ্লব রায় চৌধুরী (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে সদর থানার ওসি জাহিদুল হক ও ডিবির ওসি রঞ্জিত মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালায়। এ সময় উমেদনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা প্রজেশ রায় চৌধুরীর পুত্র। শুক্রবার তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে। ওসি জানান, ডেভিলদের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে চলবে।