রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

চুনারুঘাটের ৩ গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ২দিন পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪
  • ৮৭৯ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ ভারতীয় নাগরিকদের হাতে নিহত ৩ বাংলাদেশীর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার কেদারাকোট সীমান্তের ১৯৬৬ নম্বর মেইন পিলার বরাবর হস্তান্তর করা হয়। সন্ধ্যা ৬ টার দিকে বিএসএফ’র কোম্পানী কমান্ডার বিরেন্দ্র বাজপাই ও খোয়াই থানার ওসি শ্যামল দেব বর্মা নিহত ৩ বাংলাদেশীর মরদেহের কপিন বিজিবি ৪৬ ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল নাসির উদ্দিন ও চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরীর কাছে সমজিয়ে দেন। মরদেহ হস্তান্তর কালে স্থানীয় চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, নিহতদের আত্মীয় স্বজন, সাংবাদিকসহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। নিহত করম আলী, সুজন ও আকলের মরদেহ আলাদা মোটর গাড়ীতে করে আনা হয়। এরপর আনুষ্টানিকতা শেষে কপিন খুলে মরদেহ দেখানো হয় উপস্থিত লোকজনকে।
মঙ্গলবার রাতে চুনারুঘাট উপজেলার রেমা সীমান্তের বাছাইবাড়ী এলাকায় গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর পুত্র করম আলী (৩৫), ছমির হোসেনের পুত্র সুজন (২২) ও চুনু মিয়ার পুত্র আকল মিয়া (১৯) কে ভারতীয় নাগরিকরা কুপিয়ে হত্যা করে মরদেহ সীমান্ত এলাকার একটি ধান ক্ষেতে ফেলে রাখে। পরবর্তীতে সিংগিছড়া বিএসএফ জোয়ানরা ৩ বাংলাদেশীর মরদেহ উদ্ধার করে খোয়াই থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে আগরতলায় মরদেহের ময়না তদন্ত সম্পন্ন করা হয়। বিএসএফ কোম্পানী কমান্ডার এক প্রশ্নের জবাবে বলেন, ওই ৩ বাংলাদেশী চুরি করতে ভারতে প্রবেশ করলে উত্তেজিত জনতার রোষানলে পড়ে ওরা মারা যায়। বিজিবি বলছে, নিহত ব্যক্তিরা গরু ব্যবসায়ী ছিল। বুধবার বিকালে বাল্লা সীমান্তের কেদারাকোট নামক স্থানে অনুষ্টিত পতাকা বৈঠকে বিএসএফ কমান্ডিং অফিসার লেঃ কর্নেল এ,কে বিদ্যাপিট বিজিবি ৪৬ ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার লেঃ কর্নেল নাসির উদ্দিনের কাছে মরদেহ হস্তান্তর করার প্রতিশ্র“তি দিয়েছিলেন। চলতি বছরের ৫ এপ্রিল ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের কাছে গৌড়নগর গ্রামের বাসিন্দারা গাজীপুর ইউপির মানিক ভান্ডার গ্রামের খুর্শেদ আলীর পুত্র আনোয়ার আলী (৩৫), একই ইউনিয়নের হাপ্টার হাওর গ্রামের ছিদ্দিক আলী (৫৫) ও উসমানপুর গ্রামের মফিজ উল্লার পুত্র উমর আলী (৩০)কে কুপিয়ে হত্যা করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com