শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির

  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আহসান। গতকাল জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়। সূত্রে জানা যায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এর মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধার আহ্বায়ক পদটি শুণ্য হয়ে পড়ে। পদটি শুন্য থাকায় কয়েক দিন যাবত মুক্তিযোদ্ধাদের কাজে বিঘ্ন সৃষ্টি হয়। এই সংকট থেকে উত্তরণের জন্য গতকাল দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন করিব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক) প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com