শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ পৌরসভার দু’দিন ব্যাপী কর মেলা সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪
  • ৭০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে হবিগঞ্জ পৌরসভার দুদিনব্যাপী কর মেলা। দুদিনে পৌরকর আদায় হয়েছে ২৪ লাখ ৮১ হাজার ৯শ ৯০ টাকা। এতে করে গতবারের পৌরকর মেলার চেয়ে এবার ১৩ লাখ ৫ হাজার ২ শ ১২ টাকা বেশী আদায় হয়েছে। এবার কর মেলায় ১ হাজার ৭শ ২৬ জন করদাতা পৌরকর পরিশোধ করেছেন যা গতবারের চেয়ে ৮ শ ২৮ জন বেশী।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় পৌরভবন প্রাঙ্গনে কর মেলার সমাপনী সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডঃ মঞ্জুর উদ্দিন শাহীন, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, আশরাফ জাহান কমপ্লেক্সের সত্ত্বাধিকারী আশরাফ উদ্দিন ও দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক। স্বাগত বক্তব্য রাখেন করনিরূপন সংক্রান্ত স্থায়ী কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর মোঃ মাহবুবুল হক হেলাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শেখ নুর হোসেন, মোঃ আলমগীর, সৈয়দা লাভলী সুলতানা, পৌর সভার সচিব নুর আজম শরীফসহ অন্যান্যরা। এছাড়াও সাংবাদিক শামীম আহসান, গোলাম মোস্তফা রফিক, ব্যবসায়ী আব্দুল আহাদ, বদর উদ্দিনসহ অন্যন্যরা পৌরকর পরিশোধ করে অতিথিদের কাছ হতে সম্মানানা সনদ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com