মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় মাধবপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেহেদী হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আনিছ ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, থানার ওসি তদন্ত মোঃ সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ফয়সাল চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার ফরিদুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, জামায়াতের পৌর সভাপতি মোঃ সোহাগ মিয়া, এনসিপি নেতা ফয়সাল আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয় সিরাজুল ইসলাম তানজিলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও ছাত্র প্রতিনিধিরা।