স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গণধর্ষণ মামলার প্রধান আসামি শাহীনকে সিলেটের গোলাপগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। গত মঙ্গলবার দুপুরে প্রযুক্তির সহায়তায় র্যাব-৯ অভিযান চালিয়ে একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে। সে শহরের ইনাতাবাদ জঙ্গল বহুলা এলাকার শরিফ উদ্দিনের পুত্র। জানা যায়, ৩ জুন বিয়ের প্রলোভন দিয়ে গোসাইপুর এলাকার ভ্যান গাড়ি চালক সাদত আলীর প্রতিবন্ধী কিশোরী কন্যাকে মাছুলিয়া আখড়ায় নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি রফাদফার চেষ্টা করে মাতব্বররা। ৩ দিন পর কিশোরীর পিতা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে এসআই সিরাজ মৌলা মামলার সন্দেহভাজন আসামী শাওনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। শাহীন চলে যায় আত্মগোপনে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাকে আটক করে সদর থানায় সোপর্দ করে।