শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল তিনটায় ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার এম এ বাছিত। সাধারণত সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, যুগ্ম সম্পাদক জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ শাহরিয়ার শাওন, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এটিএম সালাম, সাবেক সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী, এম গৌছুজ্জামান চৌধুরী, এম মুজিবুর রহমান, এমএ মুহিত, নিজামুল হক চৌধুরী, নাবেদ মিয়া প্রমূখ। আয়োজিত সভায় বিগত বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তের ভিত্তিতে সংশোধিত গঠনতন্ত্র প্রণয়নের জন্য কার্যনির্বাহী কমিটি ও প্রেসক্লাবের সকল সাধারণ সদস্যের নিকট কম্পিউটার টাইপকৃত খসরা কপি সর্বরাহ করে আগামী আগামী ১৫ দিনের মধ্যে সকল সদস্য নিজ নিজ মতামত লিখিত ভাবে সভাপতি /সাধারণ সম্পাদকের নিকট জমা দিতে বলা হয়েছে। এছাড়াও বিগত ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত নবীগঞ্জ প্রেসক্লাবের সকল প্রকার হিসাব স্বচ্ছ ভাবে সংরক্ষণের জন্য প্রেসক্লাব সভাপতি এম এ বাছিতকে আহবায়ক, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়াকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, সাবেক সভাপতি আলহাজ্ব যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ শাহরিয়ার শাওন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, সাবেক সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য নাবেদ মিয়া। গঠিত কমিটি আগামী ২১ দিনের মধ্যে যাবতীয় হিসাব পর্যালোচনা ক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহন করিবে। গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন শেষে আগামী আগষ্ট অথবা সেপ্টেম্বরের মধ্যভাগে পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com