শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ খাদিমুল কোরআন পরিষদ বাহুবল-এর ৪নং সদর ইউনিয়ন (ইউ/পি) শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৬ উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কাউন্সিল অধিবেশনের কার্যক্রম শুরু হয়। স্থানীয় জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কাউন্সিলে সংগঠনের কেন্দ্রীয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-উলামা, ইমাম, খতিব, হাফেজ, ক্বারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমান মানিকের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল হাই বাহুবলী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিগত কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং দ্বীনি খেদমতকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মত কণ্ঠভোটে ৩১ সদস্যবিশিষ্ট সদর ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে মাওলানা ফয়সল আহমদ সভাপতি, মাওলানা জসিম উদ্দিন সাধারণ সম্পাদক এবং মাওলানা শাহাবুদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে বলেন, “কুরআনের আলোকে একটি আদর্শ সমাজ গঠনে খাদিমুল কোরআন পরিষদ অতীতের ন্যায় ভবিষ্যতেও নিষ্ঠা, আন্তরিকতা ও ঐক্যের সঙ্গে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।” তিনি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দ্বীনি খেদমতে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের সার্বিক উন্নয়ন, সামাজিক ও মানবিক কাজে মনোনিবেশ এবং কুরআনের শিক্ষা বিস্তারে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই বাহুবলী, মাওলানা আব্দুল আহাদ আজাদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান বাহুবলী, মাওলানা আল আমিনসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com